বোমা রাখা অফিসে তল্লাশি করাই স্বাভাবিক

নিউজ ডেস্ক: বোমা রাখা অফিসে তল্লাশি করাই স্বাভাবিক। এমনটাই বলেছেন তথ্য ও সম্পচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন, যে বিএনপি অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সেই অফিস যে তন্ন তন্ন করে আইন-শৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে এটাই স্বাভাবিক। বোমার সাথে সেখানে গ্রেনেডও আছে কি না বা জিয়াউর রহমান কিম্বা খালেদা জিয়ার ফটোর বাক্সের মধ্যে কোনও মারণাস্ত্র ঢুকিয়ে রেখেছে কি না সেটি তো আইন-শৃঙ্খলা বাহিনীকে দেখতেই হয়।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের ছবির আয়না ভাঙ্গা দেখিয়ে এবং সেই তল্লাশিকে বিএনপি নেতারা যেভাবে বাড়িয়ে বলছে সেটা আসলে ১০ ডিসেম্বর তাদের সমাবেশ প্রচন্ড ‘ফ্লপ’ করার কারণে। যে হাঁকডাক দিয়ে তারা ১০ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছিল সেটার তুলনায় তারা কিছুই করতে পারেনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে, তাও একটি গরুর হাটের ময়দানে। সেই কারণে মুখ রক্ষার জন্য তারা এখন নানা ধরণের অভিযোগ-অনুযোগ উপস্থাপনের চেষ্টা করছে।

২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলের ডাক দেয়া একটি দুরভিসন্ধি’ উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, প্রথমত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন। সে দিন আসলে এ ধরণের গণমিছিলের ডাক দেয়া দুরভিসন্ধি। যুগপৎ আন্দোলন, যৌথ আন্দোলন-এগুলোর ডাক তারা বিভিন্ন সময়ে দেয়। গত ১৪ বছর ধরে বিভিন্ন সময় তারা এ সব ডাক দিয়েছে। কিন্তু তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। এবারও যথারীতি তাই হবে বলেন তিনি।

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির মধ্যে আমাদের দেশে বিভিন্ন ব্যাংকে মানুষের রাখা আমানতের ওপর সুদের হার কম, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপের ব্যাংকগুলোতে আমানতের ওপর সুদের হার ১ ভাগ। মূল্যস্ফীতি কোনও দেশে ১০ভাগ, আবার তুরস্কে ৭০ভাগ। তাহলে কি সেখানে ব্যাংকের সুদের হারও ১০ভাগ বা ২০ ভাগ করতে হবে। মূল্যস্ফীতির সাথে ব্যাংকের আমানতের সুদের হার তুলনা রিপোর্ট করা হলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি মনে করি এটি সমীচীন নয়।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *