ইউক্রেনের শস্য রফতানি চুক্তির মেয়াদ আরেক দফা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি চুক্তির মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে রাশিয়া।

শনিবার এ ঘোষণা দিয়েছেন এ চুক্তির মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। খবর: আনাদোলু।

এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও চার মাস বাড়ানোর প্রস্তাব করে রাশিয়ার কাছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সেন্ডার কুবরাকোভ জানিয়েছেন, তৃতীয় দফা আরও ১২০ দিন সময় বাড়াল রাশিয়া।

১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়।

এরপর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ১২০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।

তুরস্ক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *