বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষমা চাইলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সমালোচনার মুখে ক্ষমা চাইলেন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু নোবেল জয়ী দালাই লামা। সম্প্রতি তার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর পরেই ওই শিশু ও পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এ ধর্মগুরু।

এক বিবৃতিতে দালাই লামার দপ্তর জানিয়েছে, তার কথার কারণে আঘাত লাগতে পারে, দালাই লামা ওই শিশু ও তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নোবেল শান্তি পুরস্কার জয়ী আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানাতে আসা একটি শিশু সামনে ঝুঁকতেই তার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন বর্ষীয়ান ধর্মগুরু। তখন শিশুটিকে তিনি জিজ্ঞেস করেন, তুমি কি আমার জিভ চুষে দেবে? প্রশ্ন করেই সাথে সাথে জিভ বের করে খুদে ভক্তের দিকে মুখ এগিয়ে দেন ধর্মগুরু। উপস্থিত লোকজনকে তাতে হাসতে শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে এই ধর্মগুরুর বিরুদ্ধে। শিশুদের প্রতি যৌন নিগ্রহ বলে দাবি করেছেন অনেকে। একজন লিখেছেন, এটা কী দেখছি আমি? ইনি দালাই লামা? পেডোফিলিয়ার অভিযোগে গ্রেফতার করা উচিত। জঘন্য!

এর আগে ২০১৯ সালে বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৮৭ বছরের এ ধর্মগুরু। তিনি সেই সময় বলেছিলেন, তার উত্তরসূরি যদি নারী হয় তাহলে তাকে আকর্ষণীয় হতে হবে।

দালাই লামা বলেছিলেন, যদি একজন নারী দালাই লামা আসে, তাহলে তাকে অনেক আবেদনময়ী হতে হবে। এমন মন্তব্যের কারণে তীব্র তোপের মুখে পড়া আধ্যাত্মিক এ নেতা পরবর্তীতে ক্ষমা চান।

দালাই লামা তিব্বতি বৌদ্ধদের প্রধান ভিক্ষু এবং ব্যাপক শ্রদ্ধাভাজন অধ্যাত্মিক নেতা। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন।

দালাই লামা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *