শিক্ষামন্ত্রী দীপু মনির মা মারা গেছেন

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির মা ও ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি।

শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি রোববার সকালে দেশে ফিরবেন।

শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন হবে। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *