সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ প্রবাসী

নিউজ ডেস্ক: যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে সোমবার সকালে বাংলাদেশে ফিরেছেন ১৩৫ সুদান প্রবাসী বাংলাদেশি। সুদান থেকে সৌদি বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছেন বাংলাদেশি প্রবাসীরা।

এর আগে রোববার ৭ মে জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

তিনি জানান, জেদ্দা পৌঁছানোর পর স্থানীয় সময় রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। সোমবার সকালে তারা ঢাকা পৌঁছান।

সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যারা দেশে আসতে নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি নিয়েছেন বলেও জানানো হয়।

সুদান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *