কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিলেন।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কালবেলা পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান ‘সাহিত্য আকাদেমী’ পুরস্কার পান। এছাড়া বঙ্কিম পুরস্কার, আইওয়াইএমএস পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন বাঙালির প্রিয় লেখক সমরেশ মজুমদার।

সমরেশ মজুমদার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *