ঢাকা: ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার দুই মেয়র। দুই মেয়রের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীজুড়ে প্রায় ২১ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন। তবে তাদের হিসেব মিলছে না দুই সিটির জনসংযোগ কর্মকর্তাদের দেয়া সংখ্যার সাথে। দুই জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন মোট ১৯ হাজার ২৪৪ জন পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন এলাকায় কাজ করছেন ৮ হাজার ৯৩০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। অন্যদিকে, ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল জানান, তাদের এলাকায় কাজ করছেন ১০ হাজার ৩১৪ জন।
বিজ্ঞাপন
অথচ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস জানান, তার এলাকায় প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আর মেয়র আতিকুল ইসলাম জানান তার এলাকায় প্রায় ১১ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।
দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ। দুপুর ২টায় বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেছেন দুই মেয়র।
এবার কুরবানির ঈদে ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রায় ৫ লাখ পশু কোরবানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব পশু থেকে কমপক্ষে ৩০ হাজার টন বর্জ্য সৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, দক্ষিণ সিটির এলাকায় পশুর হাটগুলো এবং কুরবানীকৃত পশুর সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমসহ আনুষঙ্গিক বিষয়াদি সরেজমিনে তদারকি করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি পরিষদ গঠন করা হয়েছে। তিনি জানান, কুরবানীর বর্জ্য ও সাধারণ বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ী, বেলচা, কাটা ও টুকরীসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে। এছাড়াও রাজউক, সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে সৌজন্যমূলকভাবে পাওয়া ২৪টি ভারী যন্ত্রপাতি নিয়োজিত থাকবে।
দক্ষিণ সিটির এই কর্মকর্তা জানান, কোরবানীর বর্জ্য অপসারনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ হাজার ৩০০ জন পরিচ্ছন্ন কর্মী, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৩ হাজার কর্মী এবং পশুর হাটের জন্য ৬৩০ জন বাহিরের শ্রমিকসহ সর্বমোট প্রায় ৮ হাজার ৯৩০ জন পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকবে। পশুর হাটের বর্জ্য, কোরবানীকৃত পশুর বর্জ্য অপসারন এবং রাস্তা সমূহ ধৌতকরন পরবর্তী পর্যাপ্ত জীবানুনাশক ও ৩২ হাজার ৫০০ কেজি ব্লিচিং পাউডার ছিটানোর জন্য সব ওয়ার্ডে সরবরাহ করা হয়েছে।
কুরবানীর বর্জ্য অপসারনে কুরবানীদাতাদের মধ্যে বিনামূল্যে ১ লাখ ৩০ হাজার চটের ব্যাগ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
কুরবানির পশু বর্জ্য অপসারণের তথ্য জানতে ও জানাতে হট লাইন নম্বর চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নম্বরগুলো হল-০১৭০ ৯৯০০ ৮৮৮, ০২২২ ৩৩৮ ৬০১৪।
এদিকে, ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল জানান, কুরবানির বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব ২ লাখ ১১৭ জন এবং অন্যান্য বেসরকারি ব্যবস্থাপনায়সহ সর্বমোট ১০ হাজার ৩১৪ জন কর্মী বর্জ্য অপসারণে নিয়োগ করা হয়েছে।
তিনি জানান, কোরবানি পশুর বর্জ্য অপসারণে প্লট-২৩-২৬, সড়ক-৪৬, গুলশান-২, নগর ভবন নীচ তলায় অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর: +৮৮০২৫৫০৫২০৮৪, ১৬১০৬।
কন্ট্রোল রুমের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকী করার জন্য ২৪ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে।
বর্জ্য/এএমএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply