নিউজ ডেস্ক: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পরিচালিত সুনীতি প্রকল্পের উদ্যোগে মিরপুরে গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা, খিলগাঁও ও মোহাম্মদপুরে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন ডিএসকে’র যুগ্ম-পরিচালক মোসাম্মৎ ফজিলা খানম, অক্সফ্যাম এর প্রোগ্রাম অফিসার (রিসার্চ অ্যান্ড ডেভোলপমেন্ট) সৈয়দা সামিহা আজিম, বিলস এর প্রোগ্রাম অফিসার চৌধুরী রোহান উদ্দিন, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান শিপন, ডব্লিওবিবি’র নেটওয়ার্ক অফিসার আজিম খান, হেলোটাস্ক এর অটুট চাকমা, মেয়াজ্জেম হোসেন, সমাজসেবক আসমান আলী খন্দকার, যুব নেতা ইরান মোল্লা , ট্রেড ইউনিয়ন সংগঠক সেকেন্দার হায়াৎ, গৃহকর্মী রুমানা আক্তার, ময়না বেগম, কাজল, মিনু, রুমানা, পপি রাণী সাহা, ডিএসকের প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, উম্মে হামি, শংকর চন্দ্র অধিকারীসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, গৃহকর্মী তামান্নাকে চুরির অপবাদ দিয়ে গালমন্দ করা হয়েছে, তার বেতন কেটে রাখা হয়েছে, তাকে মানষিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে তাকে উঁচু ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। হাসপাতালে সে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই ঘটনা সুস্পষ্টভাবে মানবাধিকার লংঘন। আমাদের দেশের গৃহকর্মে নিয়োজিত শ্রমিকেরা আজ নানাভাবে নিরাপত্তাহীন। অনেক ক্ষেত্রে কাজের সুষ্ঠু পরিবেশ নেই। গৃহ কর্মে নিয়োজিত কর্মীদের শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত এবং গৃহশ্রমিকদের শ্রম আইন ২০০৬ এর অন্তর্ভুক্ত কারার দাবি জানান বক্তারা। একই সাথে তারা তামান্না হত্যার নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের বিচারের দাবি জানান।
আরও পড়ুন: ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডাক্তার সংযুক্তার বিরুদ্ধে মামলা
উল্লেখ্য, গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফ্যাম এর সহযোগিতায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), কর্মজীবী নারী, গণস্বাক্ষরতা অভিযান, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস, ইউসেপ বাংলাদেশ, রেডঅরেঞ্জ ও হ্যালোটাস্ক ২০১৯ সাল থেকে সুনীতি প্রকল্প কার্যক্রম পরিচালনা করছে। এ প্রকল্পের মাধ্যমে গৃহকর্মীদের অধিকার সচেতনতা ও কর্মমূলক প্রশিক্ষণ প্রদান এবং “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি” বাস্তবায়ন ও তা আইনে পরিণত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ মানবাধিকার সংগঠনগুলোর সাথে সমন্বিতভাবে অধিপরামর্শ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএসকে/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply