স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।
মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হচ্ছে ম্যাচ।
এই ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শেখ মেহেদী হাসানকে দলে টেনেছে বাংলাদেশ। মঈন আলীর জায়গায় রিস টপলিকে এনেছে ইংল্যান্ড
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply