ডাক্তারদের বাণিজ্যিক মনোভাবের কারণে এবার মারা গেলো নবজাতক রেদওয়ান

নিউজ ডেস্ক: ডাক্তারদের বাণিজ্যিক মনোভাবের কারণে শিশু আয়ানের পর এবার মারা গেলো আরেক নবজাতক। গত ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয়া শিশু রেদওয়ান রহমান আজাদ আজ ২৩ জানুয়ারি সকালে মারা যায়।

জন্মের পর শিশু রেদওয়ান

রেদওয়ানের পরিবারের দাবি, শিশুটির জন্মের পূর্বেই ডাক্তাররা নানাভাবে হয়রানি করছিল শিশুটির বাবা-মা’কে। তারা শিশু রেদওয়ানের মৃত্যুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাক্তারদের দায়ি করছেন।

আজ (মঙ্গলবার) শাহজাহানপুরের আমতলা মসজিদে নামাজে জানাজা শেষে শিশুটিকে উত্তর শাহজাহানপুর কবরস্থানে দাপন করা হয়।

আরও পড়ুন: খালে ভাসছিল নবজাতকের লাশ

শিশুটির বাবা মাহমুদুর রহমান ও মা আকলিমা আক্তার লিওনা। তার দাদা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুর রহমান।

উল্লেখ্য, শিশুটির ছোট চাচা রহমান মুস্তাফিজ সারাবাংলা ডট নেট-এর প্রধান বার্তা সম্পাদক। তার চাচি কাজী তামান্না তৃষা আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক।

শিশু রেদওয়ানের মৃত্যুতে আর্ট নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *