বিনোদন ডেস্ক: বাংলার সংগীত অঙ্গনে অসংখ্য কালজয়ী গানের শিল্পী বেগম হাসিনা মমতাজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার সন্ধ্যা ৬টায় বেগম হাসিনা মমতাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ব্যক্তি জীবনে তিনি ন্যশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত জনাব রফিকুল ইসলামের সহধর্মিণী। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা।
বেগম হাসিনা মমতাজ ৬০ এর দশক থেকে কন্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
৬৯ এর গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময় সংগীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি। কন্ঠসংগীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন তিনি।
তন্দ্রাহারা নয়ন আমার, কেন এক বন্দি পাখি, ঐ দূরের বলাকা সাঝের আকাশে, মন নেবার আগে, সাতটি সাগর পাড়ি দিয়ে, আমার যেন একটু সময় নেই হাতে র মতো অসংখ্য জনপ্রিয় গানের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এ গানের পাখি।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর শিল্পীর জানাজা হবে ধানমন্ডি ৬/এ ঈদগাহ মসজিদে।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply