ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

নিউজ ডেস্ক: রাজধানীর কয়েকটি এলাকায় কাল মঙ্গলবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণকাজের জন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কাল ঢাকার যেসব এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড-সংশ্লিষ্ট এলাকা)।

তিতাস বলেছে, এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের জন্যই কাল গ্যাস সরবরাহ তিন ঘণ্টা বন্ধ থাকবে। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গ্যাস সরবরাহ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *