বিনোদন ডেস্ক: গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সাথে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত সরকার পদবি বদলে ফেললেন মাহি। ২০১২ সালে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে চলচ্চিত্রে পরিচিতি পান এই নায়িকা।
স্বামী রকিব সরকারের সাথে বিচ্ছেদ ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একাকিত্ব নিয়ে পোস্ট করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে নিজের নামটাও বদলে ফেললেন মাহি।
গত ১৬ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।
২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রকিব সরকারের গলায় মালা দেন অভিনেত্রী। ফারিশ নামে এক পুত্র সন্তান রয়েছে।
মাহিয়া মাহি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply