আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন অস্ট্রেলিয়াবাসী।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আজ সোমবার এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেয়া তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে, আগামীকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ায় বিশেষ করে সিডনি ও পার্থে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী আগামীকালই পবিত্র রমজান মাসের শেষ দিন। তাই আগামী বুধবার (১০ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। চাঁদ দেখা গেলে পরদিন ঈদের ঘোষণা দেবে সৌদি আরব। আর চাঁদ দেখা না গেলে বুধবার তারা ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।
ঈদুল ফিতর/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply