পশ্চিম তীরে ইসরাইলি হামলা

পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরাইলি সৈন্যেদের গুলিতে ফিলিস্তিনের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার হত্যা পরবর্তী পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। তারা কেবলমাত্র ইসরাইলি সৈন্যের হাতে এক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার কথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিহত ফিলিস্তিনি নাগরিক ইব্রাহিম মোস্তফা আবু ইয়াকুব দক্ষিণ নাবলুসের কিফল হারেস নামের একটি গ্রামে ঘাড়ে গুলি লাগার পর মারা যান। তার বয়স ছিল ২৯ বছর।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইসরাইলি সামরিক বাহিনী এএফপি’কে জানায়, দুই হামলাকারী আইডিএফ’র (ইসরাইল প্রতিরক্ষা বাহিনী) নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছিল।

এক সেনা মুখপাত্র আরও জানান, নিরাপত্তা ফাঁড়িতে হামলা হলে সৈন্যরা গুলি করে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, নাবলুসের কাছে সংঘটিত ঘটনায় কারও মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে তারা জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *