১২ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সবশেষ ছুটির ঘোষণার সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছিলেন, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা চলছে। তবে আজকের ছুটি ঘোষণার বিজ্ঞপ্তিতে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কিছু বলা হয়নি।
মহামারী করোনার প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও বাতিল করা হয়েছে।
গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা ঝুঁকিতে পড়েছে।
শিক্ষা/এসকেএম/আরএম
















Leave a Reply