করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী নকীব

১৪ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছে।

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েকদিন ধরে শরীর দুর্বল অনুভব করছিলেন নকীব খান। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন। পরে ১২ নভেম্বর তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। 

কুমার বিশ্বজিৎ বলেন, বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নকীব খান রেনেসাঁর ব্যান্ড অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গান গাওয়ার পাশাপাশি সুরকার, গীতিকার হিসেবেও তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- মন শুধু মন ছুঁয়েছে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, ক্লোজআপ ওয়ান থিম সং যদি লক্ষ্য থাকে অটুট, ইত্যাদি।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *