১৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্রভাণ্ডার ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরাইল।
এতে সাত সিরীয় ও ১৬ মিত্রযোদ্ধা নিহত হয়েছে। ২০১৮ সালের পরে সিরিয়ায় এটিই ইসরাইলি সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। খবর আল-জাজিরা।
খবরে বলা হয়, ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আজজর থেকে শুরু করে আল- বুকামাল মুরুভূমির বিস্তৃত এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮টির বেশি হামলা চালিয়েছে।
নিহতদের মধ্যে মিত্রযোদ্ধাদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। অঞ্চলটি লেবানিজ হিজবুল্লাহ আন্দোলন ও ফাতিমিদ ব্রিগেড পরিচালনা করে। যাদের সাথে ইরানপন্থী আফগান যোদ্ধারাও রয়েছে।
এ হামলায় এছাড়াও ২৮ যোদ্ধা ও মিলিশিয়া আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সিরিয়া/এসকেএম















Leave a Reply