২৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): উত্তর কোরিয়ার রিউ হিউন-উ নামে এক রাষ্ট্রদূত তার পরিবার নিয়ে পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গেছেন। কুয়েতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তিনি।
২৫ জানুয়ারি প্রকাশিত খবরে বলা হয়, রিউ ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া পৌঁছান এবং আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু এতদিন এ খবর গোপন রাখা হয়। দক্ষিণ কোরিয়ায় শীর্ষ পত্রিকা মেইল বিজনেস ডেইলি এ খবর প্রকাশ করে।
উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন কমিউনিস্ট দলের শাসন শুরুর পর দমন বা দারিদ্র থেকে বাঁচতে দেশটির প্রায় ৩০ হাজার নাগরিক পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গেছেন। তবে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিদের তালিকায় বেশিরভাগই সাধারণ নাগরিক। এত উচ্চ পর্যায়ের কূটনীতিকদের পক্ষ-ত্যাগের ঘটনা বেশ বিরল।
কোরিয়া/এসকেএম
















Leave a Reply