০২ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৮ মার্চ ঢাকায় এসে পৌঁছুবে অতিথিরা।
আগামী এপ্রিলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অতিথি দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে স্বাগতিক দল।
সোমবার ইমার্জিং মেয়েদের ক্রিকেটের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের পাঁচটি ম্যাচ হবে- ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকা নারী দল ২৮ মার্চ ঢাকায় এসে ওই দিনই সিলেট চলে যাবে। একই দিন করোনা পরীক্ষাও দেবে তারা।
এরপর তিন দিনের কোয়ারেন্টিন শেষে হবে দ্বিতীয় করোনা পরীক্ষা। চতুর্থ ওয়ানডের পর তৃতীয় দফা হবে করোনা পরীক্ষা। স্বাস্থ্য সুরক্ষা মেনে হবে সিরিজ। অতিথিরা ফিরে যাবে ১৪ এপ্রিল।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply