এমএ গণি’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

১০ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা এমএ গণি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

শোকবার্তায় তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী এসময় তার উচ্চশিক্ষার্থে ইউরোপে অধ্যয়নকালের কথা স্মরণ করে প্রয়াত এম এ গণি’র সাহচার্যের স্মৃতিচারণ করে বলেন, আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারালাম।

বুধবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এম এ গণি।

শোক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *