কাবুলে জাতিসংঘের গাড়িবহরে হামলা

১২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় এ চালায় দুর্বৃত্তরা। এ সময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী। নিহতরা সবাই আফগান নিরাপত্ত বাহিনীর সদস্য। খবর: রয়টার্স।

এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার জন্য জঙ্গি গোষ্ঠী তালেবানকে দায়ী করছেন। তবে তালেবানদের এক মুখপাত্র বলেছেন, এই হামলার সাথে তাদের কোনও যোগসূত্র নেই।

আফগানিস্তানে জাতিসংঘের মিশন টুইটারে এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

আফগানিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *