আইসোলেশনে ভাইজান

১৯ নভেম্বর ২০২০ ( বিনোদন ডেস্ক): করোনা হানা এবার সালমান খানের বাড়িতে। আক্রান্ত হয়েছে সালমান খানের ড্রাইভার ও তার দুই কর্মচারী। ফলে বেশ সচেতন অবস্থায় আছেন বলিউড ভাইজান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, ডিএনএ ও জিনিউজের সূত্রে এমনটাই জানা গেছে।

করোনা আক্রান্ত ড্রাইভার ও দুই কর্মচারীকে সালমান নিজেই মুম্বাইয়ের একটি ক্লিনিকে ভর্তি করিয়েছেন। এরপরই ১৪ দিনের জন্য আইসোলেশনে যান সালমান খান। পরিবারেন অন্য কেউ যেনো ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্যদিকে, সালমান খান আইসোলেশনে থাকায় কিছুটা চিন্তায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তার নতুন সিনেমা ‘পাঠানে’ অভিনয় করার কথা ছিল সালমান খানের। ঘরবন্দি থাকায় কিছুটা পরিবর্তন আনা হতে পারে সিনেমাটির শুটিং পরিকল্পনায়।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *