নিউজ ডেস্ক: বিদেশি পর্যবেক্ষক কে আসলো আর কে গেলো, সেটি দেখার বিষয় নয়। দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার কাজ চলছে, সেটি করছে ইলেকশন কমিশন। এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচনকালে প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন হবে।
তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে, এটি সরকারের একটি বড় সাফল্য।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply