৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): আগামী জুন মাসেই পদ্মাসেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মাসেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মাসেতুর উদ্বোধন হবে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ঘোষণা দিয়েও আন্দোলন করতে ব্যর্থ হয়ছে। নুতন করে আর কি আন্দোলন করবে! বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে।
তিনি বলেন, আমি অসুস্থ থাকায় দীর্ঘ সময় এলাকায় আসতে পারিনি। দীর্ঘদিন মা-বাবার কবর জিয়ারত করতে পারিনি। কবর জিয়ারত শেষে এলাকার জনগণকে কাছে পেয়ে আমি অভিভূত।
কাদের বলেন, করোনাকালে এলাকার জন্য যা কিছু করার দরকার সবই করেছি। এলাকার সাথে আমার সম্পর্ক কখনও বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্যসামগ্রী, ত্রাণসামগ্রী দিয়েছি।
এর আগে বৃহষ্পতিবার সকাল ১১টায় ৩৩ মাস পর নিজ বাড়িতে আসেন এবং মা ও বাবার কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। পরে এলাকার মানুষ ও নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর উপজেলা ডাক বাংলোয় কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ওবায়দুল কাদের/এসকেএম/রমু
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply