ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু নভেম্বরে

১৮ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও মালদ্বীপের রাজধানী মালে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা।

শুক্রবার এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয, ভ্রমণ-পিপাসু বাংলাদেশী পর্যটকদের জন্য ইউএস-বাংলা সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। পর্যটকদের পাশাপাশি, এই সরাসরি ফ্লাইটের মাধ্যমে মালদ্বীপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘ-দিনের আশাও পূর্ণ হবে।

বাংলাদেশে বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালিতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ বিমান পরিচালনা করবে।

বর্তমানে, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই ও গুয়াংঝৌয়ের সাথে ফ্লাইট পরিচালনা করছে। তবে মহামারির কারণে কলিকাতা ও ব্যাংককের সাথে তাদের ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

এয়ারলাইন্সের ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সাথে শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা হবে। আন্তর্জাতিক রুট ছাড়াও ইউএস-বাংলা বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *