৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সেই সমৃদ্ধ উন্নত দেশের পথে সঠিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে আগামী দিনে তরুণেরাই সবচেয়ে বেশি অবদান রাখবে।
শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, রোজার মাস চলছে। এটি আমাদেরকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশেপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে।
তিনি বলেন, যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে, তা পালন করতে হবে ও মানুষকে ভালবাসতে হবে।
সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোটমনির এমপি, আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদসহ অন্যরা বক্তব্য রাখেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply