নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে আগামী জুনের শেষ সপ্তাহে। পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, এখনও সময়সূচি ঠিক হয়নি। তবে জুনের একেবারে শেষ পর্যায়ে এই পরীক্ষা শুরু হবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সাল থেকে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। কখনও পরীক্ষা নেয়া যায়নি, কখনোবা পরীক্ষা নির্ধারিত সময়ের পর নেয়া হয়েছে। পরীক্ষাও হচ্ছে পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিলে।
এইচএসসি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply