খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা যায়, পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালান। এতে বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হন।

পরে বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ অফিস ও পৌরসভা কার্যালয়ে হামলা চালালে জেলা আওয়ামী লীগ উপদপ্তর সম্পাদক নরুল আজমসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় পৌরসভা ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া বিএনপি নেতা-কর্মীরা। পরে পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে বিএনপির লোকজন দলীয় কার্যালয়ে আসার সময় আওয়ামী লীগ লোকজন প্রথম দফায় আওয়ামী লীগের অফিসের সামনে হামলা করেন। পরবর্তী সময়ে আবারও বিএনপির কার্যালয়ে এসে হামলা চালান।

এ বিষয়ে আওয়ামী লীগ কোনও নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংঘর্ষ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *