চাঁদ উঠেছে, শুরু হয়েছে তারাবির নামাজ

রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা। আজ রাতেই মুসলমানরা সেহরি খে রোজা শুরু করবেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রমজানের চাঁদ দেখার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে শুরু হয়েছে তারাবির নামাজ।

এদিকে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নিতে পারবেন। এবার ইফতার মাহফিলের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *