ঢাকা, ২৯ অক্টোবর, ২০২০ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। নতুন করে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান। তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অনলাইনে।
শিক্ষামন্ত্রী জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কিন্ডারগার্ডেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারও এই সিদ্ধান্ত মানতে হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিক্ষা/এসকেএম/রমু
















Leave a Reply