ডাক্তার জাফরুল্লাহর প্রতি শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে। একই সাথে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হবে।

বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন আলফাতুন নেসা মায়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডাক্তার জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পর দিন ১৪ এপ্রিল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়। এ ছাড়া তিনি অপুষ্টিসহ গুরুতর সেপটি সেমিয়ায় আক্রান্ত ছিলেন।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *