ডেঙ্গি প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: ডেঙ্গি প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গি ছড়ানোর প্রেক্ষাপটে শেখ হাসিনা সবার বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এডিস মশা তার বিস্তারের জন্য পানি ভর্তি পাত্রের দেয়ালে এবং অন্যান্য স্থানে ডিম পাড়ে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ করে সিভিল এভিয়েশনকে প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা নিরোধক স্প্রে জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গি ও এডিস মশার বিস্তার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।

২০১৯ সালে দেশে এক লাখের বেশি ডেঙ্গি রোগী রেকর্ড করা হয় উল্লেখ করে, খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বছর এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ডেঙ্গি রোগী, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১ হাজার ৬০০ এবং সিলেটে ৫৩ জন। ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গিতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

পিএম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *