১ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কিছু শিক্ষার্থী হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। ৫ অক্টোবর হল খোলার কথা থাকলেও আজই তারা হলে ঢুকে পড়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট ইসতিয়াক এম সৈয়দ।
প্রভোস্ট জানান, ক ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় তিনিসহ হল প্রশাসনের কয়েকজন ব্যস্ত ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে ৫০ জনের বেশি শিক্ষার্থী হলে আসেন। হলের মূল ফটকের গেটটি তখন খোলা ছিল। তবে ভেতরের ভবনগুলো তালাবদ্ধ ছিল। শিক্ষার্থীরা ওই তালাগুলো ভেঙে হলে ঢুকে পড়েছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই তাদের।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী জানান, অমর একুশে হলে শিক্ষার্থীদের উঠে পড়ার বিষয়টি তারাও জানতে পেরেছেন। হল কর্তৃপক্ষকে আলোচনার ভিত্তিতে বিষয়টি দ্রুত সমাধান করতে বলা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তত এক ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবর থেকে আবাসিক হলে তোলা হবে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়।
ছাত্রাবাস/এসকেএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply