তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার ইসলামাবাদে গণমাধ্যমের সাথে আলাপকালে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এ তথ্য জানিয়েছেন। খবর: জিয়ো নিউজ।

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবি নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, আমরা বারবার বলছি কিন্তু তারা আমাদের সম্মেলন করতে দিচ্ছে না। ২৫ কোটি মানুষের অধিকার হরণ হলে প্রধান বিচারপতিকে তার ভূমিকা পালন করতে হবে।

ব্যারিস্টার গোহর খান আরও বলেন, নওয়াজ শরীফ আম্পায়ার নিয়ে খেলেন, এবার আমাদের প্রার্থীদের মাঠে নামতে দেয়া হচ্ছে না। আমাদের লোকজনের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নেয়া হচ্ছে। আদিয়ালা কারাগারে শাহ মাহমুদের সেক্রেটারি থেকে তার মনোনয়নপত্র কেড়ে নেয়া হয়েছে।

পাকিস্তান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *