তেল শোধনাগারে আগুন

২৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের অন্ধপ্রদেশের ভিশাখাপত্তমে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরের পর হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ওই শোধনাগারটিতে আগুন লাগে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খবর: এনডিটিভি।

স্থানীয় ডিভিশনাল পুলিশ কমিশনার ঐশ্বরিয়া রাস্তোগি জানান, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের ইউনিট-৩ প্লান্টে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট যাচ্ছে সেখানে।

অগ্নিকাণ্ডের কারণ একনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জ্বালানি থাকার কারণে সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ড/এসকেএম