নিউজ ডেস্ক: রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল দ্বারা বিভিন্ন স্থানে সাংবাদিক-পুলিশ ও বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুনের ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে মাঠে নেমেছে র্যাব।
শনিবার সন্ধ্যা ৬টায় র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়। তারা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আক্রমন চালায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে।
দুষ্কৃতিকারীদের হামলায় আইনশৃঙ্খলার বাহিনীর বেশ কয়কজন সদস্য হতাহত হয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, সন্ত্রাসীরা রাজারবাগ পুলিশ হাস্পাতালে হামলা করেছে এবং এম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে। তারা আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতেও হামলা করে।
তিনি বলেন, বিভিন্ন সমাবেশে দায়িত্ব পালনরত গনমাধ্যম কর্মীদের ওপরও তারা হামলা চালিয়েছে। এছাড়াও, বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভিও ভাংচুর করে তারা। যেসব দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে সাধারন মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী ও গনমাধ্যমকর্মীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও আক্রমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনজীবন বিপর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র্যাব।
র্যাব ফোর্সেসের গোয়েন্দারা গনমাধ্যম হতে প্রাপ্ত ফুটেজ, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক জড়িত দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।
র্যাব/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply