ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান

২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান।

শনিবার দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালনে কোন বাঁধা বিপত্তি নেই। স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান পালনে সরকার সব সময় আর্থিক সহায়তাও দিয়ে আসছে। যা অন্যান্য দেশে বিরল।

মন্ত্রী সাম্প্রতিক বিভিন্নস্থানে উগ্র সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে বলেও জানান তিনি।

এসময় সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি বাপ্পা ঘোষ, সাধারণ সম্পাদক আনিছ রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *