৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না। এমনটাই দাবি করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়- সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণেরও ভূমিকা রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটার বলেন, অবশ্যই নয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। এটি নির্বাচন কমিশন এবং পুরো বাংলাদেশিদের। এটা আমাদের বিষয় নয়।
নির্বাচন কমিশনের সাথে সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আমি এখানে এসেছি তিন মাস হলো। এর আগে আমি দু-তিন জায়গায় দেখা করেছি। তার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সাথে দেখা করেছি। বাংলাদেশে কী হচ্ছে, যুক্তরাষ্ট্র কীভাবে এর অংশীদার হতে পারে তা বোঝার চেষ্টা করছি।
মার্কিন রাষ্ট্রদূত/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply