২৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনা পরিস্থিতি সামলে পর্যটন শিল্পকে দ্রুত স্বাভাবিক করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত। ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে দেশটি। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা পাবেন।
সোমবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ তথ্য জানিয়েছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।
নির্মলা সীতারামন বলেছেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের ভিসার ফি দিতে হবে না।
খবরে বলা হয়, করোনা পরিস্থিতিতে বর্তমানে থমকে আছে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে। আর তাই নিয়েই বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে, সেই পর্যন্তই কেন্দ্রের এই অফার কার্যকর হবে।
ভারত/এসকেএম















