১৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্র থেকে করোনা ভাইরাস প্রতিরোধী ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা দেশে আসছে। টিকার এই চালান শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছুবে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে। আজ রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা আসার কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তারা বিমানবন্দরে যাবেন।
সচিব জানান, বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।
করোনা ভ্যাকসিন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply