৪ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ লড়াইটা শুক্রবার। ২৫ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। এটি টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। লিগ পর্বে দুই দলের লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে।
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মহারণ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এই টুর্নামেন্টে বাংলাদেশই একমাত্র দল যারা শতভাগ ম্যাচ জিতেছে। লিগপর্বে তিনটি ম্যাচই বাংলাদেশ ভালো খেলেছে।
প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল ২-১ গোলে। মালদ্বীপকে ৪-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে নেপালের বিপক্ষে।
বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারত পরের তিন ম্যাচই জিতেছে। শ্রীলংকাকে ৪-০ ও নেপালকে ৮-০ গোলে হারানোর পর শেষ ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।
ফুটবল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply