‘ফাখরিজাদের হত্যাকাণ্ড পাগলামি’

২৯ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স।

তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড পাগলামি, উস্কানিমূলক এবং অবৈধ। এ হত্যকাণ্ড নতুন মার্কিন প্রশাসনের সাথে ইরানের সমঝোতা বা আলোচনার সম্ভাবনা বানচাল করার প্রচেষ্টা।

শনিবার তার টুইটার একাউন্টের স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রশাসন ক্ষমতা নিতে যাচ্ছে। তার আগ মুহূর্তে এই হত্যাকাণ্ড একথা পরিষ্কার করে দেয় যে, ইরান ও আমেরিকার মধ্যকার সম্ভাব্য কূটনৈতিক প্রক্রিয়া বানচাল করার পদক্ষেপ এটি। তবে আমাদের এ ধরনের ঘটনা ঘটতে দেয়া মোটেই উচিত হবে না। খুন নয় বরং কূটনৈতিক পথ হচ্ছে সামনে এগিয়ে চলার শ্রেষ্ঠ পথ।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্ট, ফাখরিজাদে হত্যার ঘটনাকে সমর্থন করেছেন। তিনি দাবি করেছেন, ইরান যে পরমাণু বোমা বানাতে চায় তার আগে সেই সম্ভাবনা নস্যাৎ করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *