স্পোর্টস ডেস্ক: ফিফার বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ ফিফার কাছ থেকে পুরস্কৃত হয়েছেন বিশ্বকাপজয়ী এ কোচ।
সোমবার রাতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্কালোনির নাম ঘোষণা করে ফিফা। আর্জেন্টাইন কোচ স্কালোনির হাতে ফিফা দ্য বেস্ট কোচের অ্যাওয়ার্ড তুলে দেন সাবেক ফুটবলার ফ্যাবিও ক্যাপেলো।
২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কোচিং পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা কোচ নির্বাচিত করেছে ফিফা। স্কালোনির কোচিংয়ে সবশেষ ৪৩ ম্যাচে আর্জেন্টিনার হার একটিতে। তাই স্বাভাবিকভাবেই ফিফার বর্ষসেরা কোচ হওয়ার তালিকায় অনেকটাই এগিয়ে ছিলেন স্কালোনি।
বর্ষসেরার কোচের পুরস্কার নিজের করে নিতে স্কালোনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে।
লিওনেল স্কালোনি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply