ব্রাজিলে মৃত্যুর রেকর্ড

৩১ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা মহামারিতে আবারও মৃত্যুর রেকর্ড হলো ব্রাজিলে। দেশটিতে একদিনেই মারা গেছেন ৩ হাজার ৭৮০ জন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মঙ্গলবার ব্রাজিলে মারা যাওয়া ৩ হাজার ৭৮০ জন নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৬৪৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৪ জন। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১ কোটি ২৬ লাখ ৫০ হাজারে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ কোভিড-১৯ রোগী।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ৩৯ লাখ সাড়ে ২৩ হাজারের বেশি।

করোনা ভাইরাস/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *