নিইজ ডেস্ক: ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার সিইসি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ দেন। এ সময় সিইসি কর্মকর্তাদের বলেন, তাকে গ্রেফতারের সাথে সাথে আমাকে জানাবেন।
এর আগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নম্বর ১৩৪) জোর করে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারেন মন্ত্রীপুত্র সাদী। ১২টি বইয়ে নৌকার সিল মারেন তিনি। অভিযোগের সত্যতা পেয়ে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ডক্টর বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেছেন।
নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি ডক্টর বদিউল আলম বলেন, নৌকা প্রার্থীর লোকজন আগেই ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে সিল মেরে ফেলেছে। এমন সত্যতা পাওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্রে উপস্থিত এলাকাবাসী জানান, জোর করে কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছিল। এ সময় লোকজন চিৎকার করে প্রতিবাদ করতে শুরু করে। পরে প্রশাসনের লোকজন গিয়ে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে।
সিইসি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply