মা হলেন সোনম কাপুর

২০ আগস্ট ২০২২ (বিনোদন ডেস্ক): বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর মা হয়েছেন। শনিবার লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই সুখবর দিয়েছেন।

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান এ তারকা দম্পতি। তার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম।

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম-আনন্দ। বিয়েতে বেশ জাঁকালো আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।

২০১৯ সালে দ্য জয়া ফ্যাক্টর সিনেমার পর আর রূপালি পর্দায় দেখা যায়নি সোনম কাপুরকে। মা হওয়ার পর শোম মাখিজার ব্লাইড চলচ্চিত্রের মাধ্যমে ফের কাজ শুরু করবেন সোনম।

কুমিল্লা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *