২৯ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): বাসায় মাদক রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা আরমান কোহলি।

শনিবার তার বাসায় তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রোববার সকালে আরমানকে গ্রেপ্তার করেন এনসিবির গোয়েন্দারা।
এনসিবির মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক প্রশ্নে তদন্তকারীদের যথাযথ জবাব দিতে পারেননি আরমান। তাই গ্রেফতার করা হয়েছে তাকে।
বলিউডে ‘জানি দুশমন, এলওসি: কারগিল, প্রেম রতন ধন পায়ো’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন আরমান। তবে তার ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা বেশ কম। ২০১৩ সালে ‘বিগ বস’-এর সপ্তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন আরমান।
বলিউড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply