নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার তোফাজ্জল হোসেন খান মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিএনপির কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেল সদস্য ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানের বাবা।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অধ্যাপক ডাক্তার তোফাজ্জল হোসেন খানের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। রোববার আসরের নামাজ শেষে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের পানির ট্যাংকি সংলগ্ন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply