মালয়েশিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা

৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মালয়েশিয়া): নিজ দেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের পাশাপাশি নিষেধাজ্ঞা এসেছে পাকিস্তান, নেপাল ও শ্রীরংকায় বসবাসরতদের ওপরও। তারা বলছে, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এ নিষেধাজ্ঞা।

বুধবার মালয়েশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দাতুকু সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, এ নিষেধাজ্ঞায় সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে অধিক সংক্রমণের দেশ হিসেবে বাংলাদেশ-সহ কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সূত্র: মালায় মেইল।

মন্ত্রী জানান, সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভ্যারিয়েন্ট শনাক্তের পর ভারতের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ ধারাবাহিকতায় ভারতের পাশের দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মালয়েশিয়ায় নিষেধাজ্ঞা/এএমএম/কিউটি